Advertisement

কক্সবাজার কলাতলী ফ্লাট থেকে ইয়াবাসহ আটক ৩

ভয়েস অব কক্সবাজার:
কক্সবাজার শহরের কলাতলীতে ফ্লাট ব্যবসার আঁড়ালে রমরমা হয়ে উঠেছে ইয়াবা ব্যবসা। টেকনাফ কেন্দ্রিক সিন্ডিকেট নিয়ে অনেক ফ্লাট ভরে উঠেছে। এতে নেতৃত্ব দিচ্ছে কক্সবাজার শহরের কথিত ফ্লাট ব্যবসায়ীরা। তবে পুলিশও থেমে নেই। প্রতিনিয়ত পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। প্রায়
প্রতিদিন ইয়াবা আস্তানা ফ্লাটগুলো থেকে ইয়াবা ও কারবারীদের আটক করা হচ্ছে। সর্বশেষ কলাতলীর ওয়ার্ল্ড বীচ রিসোর্টের ফ্লাট ব্যবসায়ী সাহিত্যিকা পল্লীর রুস্তম আলীর ভাড়াটে মালিকানাধীন ৬০৩ নং ফ্লাট থেকে বিপুল পরিমাণ ইয়াবা রোববার দুপুরে তিন ইয়াবা ব্যবসায়ীসহ আটক করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান চালান। সত্যতা নিশ্চিত করে এসআই দেলোয়ার জানান,ওয়ার্ল্ড বীচ রিসোর্টের ৬০৩ নং ফ্লাট থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।তবে বিস্তারিত তিনি পরে জানাবেন ।

Post a Comment

0 Comments