Advertisement

গুজবে টালমাটাল কক্সবাজার!

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শুক্রবার বিকেল থেকে কক্সবাজারের টেকনাফ থেকে জেলা সদর পর্যন্ত বিভিন্ন ধরনের গুজবে টালমাটাল হয়ে পড়েছে। একটার পর একটা স্পর্শকাতর বিষয় নিয়ে গুজব গুলো বিদ্যুৎগতিতে সবখানে ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককেই এই গুজবের মাধ্যম হিসাবে গুজব রটনাকারীরা বেছে
নিয়েছে। সাধারণ মানুষও এসব গুজবের সত্যতা যাচাইয়ের জন্য গণমাধ্যম সহ সংশ্লিষ্টদের শরনাপন্ন হচ্ছেন। এভাবে কক্সবাজারে শুক্রবার বিকেল থেকেই “গুজবের কক্সবাজার” এ পরিণত হয়েছে। সবার মুখে মুখে একটি কথা “এটা সঠিক, নাকি গুজব ?”

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছার নির্বাচন থেকে সরে গেছেন বলে শুক্রবার বিকেল ৪ টার পর থেকে কক্সবাজারে গুজব রটে যায়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে এ গুজবের অবসান ঘটাতে নুরুল আবছার নিজেই তাঁর নিজস্ব ফেস বুকে আইডি-তে লাইভে এসে দৃঢ়তার সাথে শেষ পর্যন্ত নির্বাচন করে যাওয়ার ঘোষনা দেন। তাঁর সমর্থন ও জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এ গুজব ছড়াচ্ছে বলে লাইভে তিনি বলেন। ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছার গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য কক্সবাজার সদর উপজেলার সর্বস্থরের ভোটারের প্রতি অনুরোধ জানান।

Post a Comment

0 Comments