Advertisement

নটরডেম অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রেভারেন্ড জন আই. জেনকিন্স এবং কেলগ’স ফোর্ড প্রোগ্রাম ইন হিউম্যান ডেভেলপমেন্ট স্টাডিজ এন্ড সলিডারিটি এর পরিচালক রেভারেন্ড রবার্ট ডাউড একসঙ্গে ড. ইউনূসের হাতে ‘নটরডেম অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড সলিডারিটি’ পুরস্কার তুলে দেন।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে অবস্থিত প্রখ্যাত নটরডেম বিশ্ববিদ্যালয়ের
নটরডেম ফোরামের বসন্তকালীন সেমিস্টারে মূল ভাষণ দিলেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টির ডানকান স্টুডেন্ট সেন্টারের ডাহ্নকে বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সমবেত প্রায় ৬৫০ জন শ্রোতার কাছে ড. ইউনূস সামাজিক ব্যবসায়ে তাঁর আত্মনিয়োগের কাহিনী তুলে ধরেন।
এরআগে কেলোগ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে ‘নটরডেম অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড সলিডারিটি’ গ্রহণ করেন ড. ইউনূস। গবেষণা, প্রায়োগিক গবেষণা ও চর্চা, জনসেবা এবং লোকহিতৈষী কাজের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রেভারেন্ড জন আই. জেনকিন্স এবং কেলগ’স ফোর্ড প্রোগ্রাম ইন হিউম্যান ডেভেলপমেন্ট স্টাডিজ এন্ড সলিডারিটি এর পরিচালক রেভারেন্ড রবার্ট ডাউড উভয়ে ড. ইউনূসের হাতে পুরস্কার তুলে দেন।
ফাদার জেনকিন্স বলেন, ‘প্রফেসর ইউনূস আমাদেরকে ব্যবসার একটি নতুন উপায় শিখিয়েছেন।’ ফাদার ডাউড বলেন, ‘প্রফেসর ইউনূসের কাজ এটা প্রমাণ করে যে, অর্থনৈতিক উন্নয়নের জন্য মানুষের ভবিষ্যৎ জলাঞ্জলি দেবার প্রয়োজন নেই।’

Post a Comment

0 Comments