Advertisement

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে মঙ্গলবার (১৭ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ১৪৩৯ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের লক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬.৪৫ টায় (বাদ মাগরিব) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। এবং ফ্যাক্স- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য বলা হয়েছে।

Post a Comment

0 Comments