Advertisement

মহেশখালীর হোয়ানকে একজনকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি, মহেশখালী::
মহেশখালীর হোয়ানকে দু’পক্ষের গোলাগুলিতে নিহত নুরুল আবছার (২০)। সে কালাগাজিরপাড়ার আবুল কালামের ছেলে। নিহত নুরুল আবছার ইউনিয়ন যুবলীগের কর্মী ছিল। রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাকে প্রথমে গুলি করে এরপর গলাকেটে হত্যা করা হয় বলে জানা গেছে।

এলাকায় জোনাব আলী ও জালাল বাহিনীর আধিপত্যকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদী কুমার দাশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে খবর পাওয়া গেছে।

Post a Comment

0 Comments