Advertisement

পরীমণি এবার চলচ্চিত্র প্রযোজনা


ঢালিউডের জনপ্রিয় মুখ পরীমণি এবার চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন। বছর শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এখনও ছবির নাম নির্বাচন না হলেও ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারী।
১৫ ডিসেম্বর তার পরিচালনায় ‘অন্তর জ্বালা’ ছবিটি বাংলাদেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি থেকে বেশ সাড়াও পাচ্ছেন পরীমণি।
হঠাৎ চলচ্চিত্র প্রযোজনার সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বলেন, বছর শেষ হতে আর কয়েকটা দিন বাকি আছে। হঠাৎ কেন চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছি, এটা নতুন বছরেই বলতে চাই। এখন এ বিষয়ে কথা বলতে চাই না। শুধু এটুকু জানাতে চাই যে, নতুন বছরে আমি চলচ্চিত্র প্রযোজনা করব। আর নিজের প্রযোজনা সংস্থার নাম নিয়েও একটু সিদ্ধান্তহীনতায় ভুগছি।

রবীন্দ্রনাথের কবিতা ‘সোনার তরী’ নামে বা আমার নিজের নামের অংশ পিএম (পরীমণি) প্রোডাকশন হাউস- এমন নাম দেয়ার পরিকল্পনা করছি। কয়েকদিনের মধ্যে এটা চূড়ান্ত করব। পরীমণির নতুন প্রোডাকশন হাউসের ছবিতে নায়ক হিসেবেও থাকবেন জায়েদ খান।
এদিকে শুক্রবার প্রেক্ষাগৃহে পরীমণি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি মুক্তি পেয়েছে। তার ক্যারিয়ারের শুরুর দিকের ছবি এটি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জেফ।
অন্যদিকে পরীমণি অভিনীত বেশকিছু ছবি নতুন বছরে মুক্তি পাবে। এগুলোর মধ্যে রয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, শওকাতের ‘নদীর বুকে চাঁদ’ প্রভৃতি। এছাড়া শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’ এবং শফিক হাসানের ‘বাহাদুরি’ নামে দুইটি ছবির কাজ করেছেন তিনি।

Post a Comment

0 Comments