Advertisement

কলাতলী থেকে ৮ হাজার ইয়াবাসহ তিন ব্যবসায়ী আটক

মুহিববুল্লাহ মুহিব: 
কক্সবাজার শহরের কলাতলী থেকে ৭৯৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। শনিবার সকালে তাদের কলাতলী থেকে এসব ইয়াবাসহ আটক করা হয়। আটটককৃতরা হলো, শওকত আলম, মোঃ আয়াজ ও মোঃ জহির।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭,৯৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments