Advertisement

সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ, বেকার শ্রমিকেরা

প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারেন পর্যটকেরা।
পর্যটন মৌসুম শুরু হলেও নিরাপত্তার কারণে এ নৌপথে এখন জাহাজ চলাচল করছে না।
গত বৃহস্পতিবার নাফ নদীর দমদমিয়া ঘাটে গিয়ে দেখা যায়, কেয়ারি ট্যুরসের দুটি জাহাজ কেয়ারি সিন্দবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নোঙর
করা। সেখানে অলস সময় পার করছেন জাহাজের শ্রমিকেরা।
কেয়ারি ট্যুরস জাহাজের শ্রমিকেরা জানান, কাজ না থাকায় গত কয়েক মাস ধরে তাঁদের বেতন বন্ধ। বাড়ি থেকে টাকা এনে তাঁদের চলতে হচ্ছে।
সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ চলাচল বন্ধ থাকায় হোটেল-মোটেল, রেস্তোরাঁয় যারা কাজ করেন, এখন সবাই বেকার বসে আছেন।

Post a Comment

0 Comments