Advertisement

টেকনাফে জেএসসি-জেডিসি পরিক্ষায় ৭০ পরিক্ষার্থী অনুপস্থিত: ইউএনও কেন্দ্র পরিদর্শন

নুরুল হোসাইন,টেকনাফ []
সারাদেশের ন্যায় টেকনাফেও ১ নভেম্বর একযোগে অনুষ্টিত ২য় বৃহত্তম পাবলিক জেএসসি এবং জেডিসি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।এবারের টেকনাফ উপজেলায় ৩টি জেএসসি ও ১টি জেডিসি কেন্দ্র নিয়মিত ও অনিয়মিতসহ এবারে মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৫১০ জন। তম্মধ্যে পরিক্ষায় অংশগ্রহণ করেছে ২ হাজার ৪৪০ জন। অনুপস্থিত ছিল ৭০ জন পরিক্ষার্থী।
তম্মধ্যে জেএসসিতে ১৮টি মাধ্যমিক স্কুলের পরিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৫ জন এবং জেডিসিতে ১০টি মাদ্রাসার ৬৩৩ জন। জেএসসির কেন্দ্রগুলো হচ্ছে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, টেকনাফ এজাহার বালিকা উচ্চ
বিদ্যালয় ও হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়। আর ১টি মাত্র মাদ্রাসা কেন্দ্র হচ্ছে রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা।
টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবছার জানান, টেকনাফ পাইলট হাইস্কুল ১নং কেন্দ্রে হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল, টেকনাফ এজাহার গার্লস হাইস্কুল, শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ হাইস্কুল, নয়াপাড়া হাজী নবী হোসেন হাইস্কুল, লম্বরী মলকাবানু হাইস্কুল বিজিবি-পাবলিক এই ৬টি হাইস্কুলের মোট ৫৩২ জন পরিক্ষার্থী পরিক্ষার্থী ছিল। টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী কেন্দ্র সচিব এবং সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুলের প্রধান শিক্ষক উজ্জল ভৌমিক হল তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।

টেকনাফ এজাহার গার্লস হাইস্কুল ২নং কেন্দ্রে টেকনাফ পাইলট হাইস্কুল, মারিশবনিয়া হাইস্কুল, সাবরাং হাইস্কুল, সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল, পল্লানপাড়া সরকারী প্রাইমারী স্কুল এই ৫টি হাইস্কুলের মোট ৫৪৮ জন পরিক্ষার্থী পরিক্ষা দেবে। উক্ত হাইস্কুলের প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী কেন্দ্র সচিব এবং লম্বরী মলকাবানু হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হল তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন।
হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল ৩নং কেন্দ্রে হ্নীলা হাইস্কুল, হ্নীলা গার্লস হাইস্কুল, লেদা জুনিয়র হাইস্কুল, নয়াবাজার হাইস্কুল, নাইক্ষংখালী জুনিয়র হাইস্কুল, কাঞ্জরপাড়া জুনিয়র হাইস্কুল, শামলাপুর হাইস্কুল এই ৭টি হাইস্কুলের মোট ৮১৫ জন পরিক্ষার্থী ছিল। একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবছার কেন্দ্র সচিব এবং মারিশবনিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হল তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন।
১টি মাত্র জেডিসি মাদ্রাসা কেন্দ্র হ্নীলা রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার সকল মাধ্যমিক স্তরের ১০টি মাদ্রাসার মোট ৬১৫ জন পরিক্ষার্থী ছিল। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ কামাল হোছাইন কেন্দ্র সচিব এবং জমিরিয়া দারুল কুরআন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফরিদুল আলম হল তত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। তাছাড়া প্রতি ২০ জন পরিক্ষার্থীর জন্য ১ জন করে কক্ষ পর্যবেক্ষক ছিলেন।
গতকাল সকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রণয় চাকমা ,টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি আরো বলেন, নকলমুক্ত পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments