Advertisement

নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে প্রথম ভ্রাম্যমান অভিযান অস্ত্র, ওয়াকিটকি, পাসপোর্ট ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার

বান্দরবান প্রতিনিধি::
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে দীর্ঘদিন মাদক পাচারের অভিযোগ থাকলেও এই প্রথম বারের মত ভ্রাম্যমান অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার দুপুর ১.৩০টায় উপজেলা সদরের ব্যবসায়ীপাড়ায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল। মাদক উদ্ধারে নিষ্ফল হলেও অভিযুক্ত হোসনে মোবারকের বসতবাড়ি থেকে দুটি
ওয়াকিটকি, দেশীয় তৈরী একটি লম্বা বন্ধুক, চারটি পাসপোর্ট, খন্তি পাচঁটি, কোদাল দুটি, তিনটি ধারালো দা সহ ইয়াবা সেবনের বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার এসআই জিয়াউল হক।
অভিযানকালে উপজেলা নিবার্হী অফিসার এসএম সরওয়ার কামাল সাংবাদিকদের জানান- হোসনে মোবারকের বসতবাড়িতে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তারা পালিয়ে গেলেও বসতবাড়ি থেকে একটি দেশীয় অস্ত্র, দা-কোদাল, ওয়াকিটকি ও পাসপোর্ট, মাদক সেবনের জিনিসপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
উল্লখ্য, হোসনে মোবারক ইতিপূর্বে ইয়াবা সহ আটক হয়ে কারাভোগ করেছে।

Post a Comment

0 Comments