নয়ন কক্স নিউজ::
কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর ওরফে ভিপি বাহাদুরের মালিকানাধীন একটি ফ্ল্যাট থেকে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়ায় আজিজ সিটি কমপ্লেক্সের সাত তলার ১২১ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছয়টি শিশু, তিন
জন নারী ও দুজন পুরুষ রয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছান মুরাদ বলেন, ‘টেকপাড়ার আজিজ সিটি কমপ্লেক্সের একটি কক্ষে কিছু রোহিঙ্গা অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে শিশু, নারী ও পুরুষসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। ওই ফ্ল্যাটটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুরের বলে নিশ্চিত হওয়া গেছে। ’কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর ওরফে ভিপি বাহাদুরের মালিকানাধীন একটি ফ্ল্যাট থেকে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়ায় আজিজ সিটি কমপ্লেক্সের সাত তলার ১২১ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছয়টি শিশু, তিন
জন নারী ও দুজন পুরুষ রয়েছে।
তিনি আরও বলেন, ‘আটক রোহিঙ্গা ও ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’ আটক ব্যক্তিদের ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ।


0 Comments