Advertisement

সাগরে নিম্মচাপ ৩ নং সতর্ক সংকেত

এফ এম সুমন কক্সবাজার:
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নং ২ এ বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভুত হয়ে একই এলাকায় (১৭.৫ উত্তর অক্ষাংশ এবং ৮৬.২ পূর্ব দ্রার্ঘিমাংশ) নিম্মচাপে পরিনত হয়েছে। এটি আজ সকাল সন্ধ্যা ৬টায় (১৯ অক্টোবর) চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮১০ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার
সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৬৭০ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিমে, এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৭৫ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।এটি আরও ঘণীভুত হয়ে উত্তর/ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নি¤œচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থাণীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Post a Comment

0 Comments