কিরণ সেখ: আজ রাত ৭ টায় রাজধানীর গুলশান (৭৯ নাম্বার
সড়ক) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে ভুয়া ২ জন
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সকে (ডিজিএফআই) আটক করেছে
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিএনপির চেয়ারপারসনের লন্ডন থেকে আসা উপলক্ষে তার বাসভবনের
সামনে অবস্থা নিয়েছেন আইনৃশঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের বিভিন্ন
সংস্থার কর্মীরা। জানা গেছে, ডিজিএফআই’র ১ জন সদস্য আটককৃত ব্যক্তি ২ জনকে
জিজ্ঞাসা করেন, আপনারা এখানে কেনো, তখন তারা পরিচয় দেন, আমরা ডিচিএফআই।
পরে ডিজিএফআই’র সদস্যটি তাদের ২ জনকে পুলিশের কাছে ধরিয়ে দেন।
পুলিশ তাদের আটক করে গুলশান থানায় নিয়ে জান বলে জানা গেছে। আটকৃতরা হলে, ইদ্রিস। আরেক জনের নাম জানা যায়নি।


0 Comments