বগুড়ায় অবৈধভাবে সরকারি জমি বিক্রির অভিযোগে আব্দুল লতিফ সিদ্দিকী ও ক্রেতা জাহানারা রশিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক ।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার সহকারি পরিচালক মো. আমিনুল ইসলাম আদমদীঘী থানায় এই মামলা করেন। দুই একর ৩৮ শতাংশ
সরকারি জমি অবৈধভাবে বিক্রির মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহার ও সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়েছে।
এ ধরনের সম্পত্তি স্থায়ীভাবে বরাদ্দ দেয়ার জন্য উম্মুক্ত দরপত্র আহ্বানের নিয়ম থাকলেও আব্দুল লতিফ সিদ্দিকী তার একক সিদ্ধান্তে ৬৪ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার সম্পত্তি মাত্র ২৩ লাখ ৯৪ হাজার ৭৭৪ টাকায় বিক্রি করেন। এতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
২০০৯ সালে শেখ হাসিনার সরকারে বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব পান আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি টাঙ্গাইল-৪ আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য। সূত্র : ডিবিসি নিউজ

0 Comments