Advertisement

রামুর সংবাদকর্মী জিসান ছুরিকাহত

ইয়াছমিন আক্তার:
নিক প্রতিদিনের সংবাদের রামু প্রতিনিধি দিদারুল আলম জিসান চুরিকাহত হয়েছে। আজ সন্ধ্যার পর চৌমুহনি থেকে তোয়াইংগাকাটা বাড়ি ফেরান পথে রামু উপজেলার শিকলঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। দিদারুল আলম জিসান কে স্থানীয় ইয়াবা ব্যবসায়ি সিন্ডিকেট নেতা ও ছাত্রী উত্যক্ত ঘটনার আসামী আবু বক্কর সহ তার সাথে থাকা সন্ত্রাসীরা তাকে ওই এলাকায় মোটরসাইকেল গতিরোধ করে। ক্ষদ্ধ ইয়াবা ব্যবসায়িরা তাকে উর্পযুপুরি ৮ টি চুরিকাঘাত করে এবং লোহার রড় দিয়ে এলোপাতাড়ি পেটান। তার চোখও উটপাটন করার চেষ্টা করা হয়। তার
কাছ থেকে লুটে নেয়া হয় ক্যামরা, মোবাইল সেট,নগদ টাকা ও ব্যবহৃত মোটরসাইকেল । গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখান থেকে ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করা হয়।
রামু থানার এসআই সায়েদুর রহমান হাসপাতালে দেখতে যান ও খোজ খবর নেন। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

Post a Comment

0 Comments