Advertisement

উন্নয়নে বদলে যাচ্ছে টেকনাফ পৌরসভার ছেহারা

মোঃ আশেকউল্লাহ ফারুকী, টেকনাফ:::::::::
পর্যটন শহর টেকনাফ পৌরসভার নয়টি ওয়ার্ডে উন্নয়নে বদলে যাচ্ছে। উন্নয়নের ছোয়া দেখে স্বস্থির নিশ্বাস ফেলেছে পৌরবাসী। ২০১৬-২০১৭ চলতি অর্থ বছরে টেকনাফ পৌরসভা বার্ষিক উন্নয়ন (এডিপি) ও রাজস্ব খাতে ২০ টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রায় ২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ড্রেন, রাস্তা স্থায়ীভাবে আর সিসি সড়ক, কার্পেটিং সড়ক, কার্পেটিং সড়ক সংস্কার ও ব্রীজ নির্মাণ। উন্নয়ন প্রকল্প গুলো বাস্তবায়িত হলে টেকনাফ পৌরসভার নয়টি ওয়ার্ডের চেহারা পাল্টে যাবে। এমন মন্থব্য পৌরবাসীর। “উন্নয়নের গণতন্ত্র, প্রধানমন্ত্রীর মূলতন্ত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর কর্তৃপক্ষ উন্নয়নকে একটি চ্যালেঞ্জ হিসাবে হাতে নিয়ে অভিষ্ট লক্ষের দিকে এগোচ্ছে। টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম বলেন, পর্যটন শহর টেকনাফ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করা আমার স্বপ্ন রয়েছে। আর ও স্বপ্ন বাস্তবায়ন এবং পৌরবাসীর নাগরিক সুযোগ সুবিধা প্রদান করে তাদের মূখে হাসি ফুটাতে চায়। এ প্রত্যাশা আমার আছে। টেকনাফ পৌরসভা প্রকৌশলী জহীর উদ্দীন আহমদ বলেন, টেকনাফ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের জোয়ার চলছে। স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদীর নির্দেশনায় কঠোর নজরদারির প্রেক্ষিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নিমার্ণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যাতে ঠিকাদারী প্রতিষ্ঠান উন্নয়নকাজে কোন ধরনের অনিয়মের আশ্রয় নিতে না পারে। সে জন্য নির্মাণ প্রকল্পগুলো বাস্তবায়নে তদারকী অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments