Advertisement

পেকুয়ার শিলখালীতে আ’লীগের সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি::::::::::::
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালীতে আওয়ামীলীগের বিশেষ জরুরী বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। ২এপ্রিল রোববার বিকাল ৪টায় জননেতা মরহুম ছাদেকুর রহমান ওয়ারেচীর খামার বাড়িতে জনাকীর্ণ এ সভাটি সম্পন্ন হয়। উপজেলা আওয়ামীলীগের যুুগ্ম-সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন জংগীবাদ সন্ত্রাস প্রতিরোধ কমিটির সেক্রেটারী বশির আহমদ, সাংষ্কৃতিক বিষয়ক ও জংগীবাদ সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি সম্পাদক মোঃ কাজিউল ইনসান, দপ্তর সম্পাদক মোঃ খানে আলম, স্থানীয় ইউপি সদস্য মোঃ জামাল হোছাইন জানু এমইউপি, লুৎফুর রহমান এমইউপি, মোঃ সাহাবউদ্দিন এমইউপি, আবদুস ছমদ এমইউপি, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম, মোঃ নুরুল আলম, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ ছগির আহমদ আজগরী, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন ফরায়েজী, সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটিং পুলিশ কমিটির সেক্রেটারী জয়নাল আবেদীন, প্রবীন আওয়ামীলীগ নেতা নুরুল কবির, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ নুরুল আলম প্রকাশ নুর আলী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এম. বাহাদুল করিম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কলিমুল্লাহ প্রকাশ কালু বাবুর্চি, ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ নাছির উদ্দিন, ৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলী প্রকাশ কালু ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফরিদ প্রমুখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা যথাক্রমে মোঃ ছৈয়দ আলম, মোঃ আলী হোছাইন প্রকাশ আলী চাঁন সওদাগর, জাফর আহমদ, মোঃ নাজু, নুর মোহাম্মদ রানা, আবদুস ছালাম, মোঃ শাহিন, মোঃ আলী, আবদুল গফুর, খোরশেদ আলম বুরহান, মোঃ হাছন, ছাত্রলীগ নেতা মোঃ নাইম, কফিল উদ্দিন ও আরো অনেকে। সভায় অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পেকুয়ার মোবারেকা এভিনিউ সড়কের ইট চুরি, লোপাট ও পাঁচার ঘটনায় জড়িতদের আইনের আমলে নেয়ার পাশাপাশি বিএনপি-জামাতের রাজনৈতিক প্রতিহিংসা অবহেলার শিকার দীর্ঘ অবহেলিত প্রাচীন রাস্তা ঐতিহ্যবাহি মোবারেকা এভিনিউ সড়কের অভিলম্বে সংষ্কার, সম্প্রসারন ও উন্নয়ন নিশ্চিতের জোর দাবী জানানো হয়। এছাড়া, সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সকল প্রকার কার্যক্রমে ক্ষমতাসীনদলের প্রতিনিধিত্ব কোটা মতামত পরামর্শ গ্রহনেরও দাবী জানানো হয়। সভায় মেয়াদোত্তীর্ণ ওয়ার্ড কমিটি সমুহে সাংগঠনিক সভা আয়োজনের মাধ্যমে কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Post a Comment

0 Comments