Advertisement

রামুতে আন্তঃসত্ত্বা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

খালেদ হোসেন টাপু,রামু।।
রামুতে আন্তঃসত্ত্বা এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ । রবিবার সকাল ১১ টার দিকে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ খুনিয়া পালং ইউনিয়নের কেচুবনিয়া পাহাড়ের ভিতরে উক্ত
মহিলার লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত মহিলার বয়স ২৭ বছর, গায়ের রং শ্যামলা, গায়ে কালো বোরকা, ফিরোজা রঙের জামা, ক্রিম কালামের সেলোয়ার এবং লাল রঙের ওড়না রয়েছে। এছাড়া মহিলার গলায় ছুরি আঘাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
রামু থানার এস আই মুকিবুল ওই আজ্ঞাত মহিলার লাশ সুরুতাল প্রতিবেদনের জন্য মর্গে প্রেরণ করেন। এখনো মহিলার কোন সন্ধান পাওয়া যায়নি।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সদর সার্কেল মোঃ রুহুল কুদ্দুস ও রামু থানার ওসি প্রভাস চন্দ্র ধর ঘটনাস্থল পরিদর্শন করেন।

Post a Comment

0 Comments