Advertisement

চকরিয়ায় পুলিশের সাথে ডাকাতের বন্দুক যুদ্ধ : ৬ ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সাথে ডাকাতের বন্দুক যুদ্ধের ঘটনায় পুলিশের সহকারি পুলিশ সুপার সহ ৫ সদস্য আহত হয়েছেন। এ সময় ৪ টি আগ্নেয়াস্ত্র সহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে। সোমবার ভোরে চকরিয়া লামা সড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ এ অভিযান চালায় বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি বখতিয়ার আহমদ। তিনি জানান, ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এতে চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজি মতিউর রহমান ও তিনি সহ পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪ টি আগ্নেয়াস্ত্র সহ ৬
ডাকাতকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments