হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … টেকনাফের সাবরাং নোয়াপাড়া প্যারাবন থেকে
বিজিবি অভিযান চালিয়ে ২ কোটি ৪০ লক্ষ টাকা মুল্যের ৮০ হাজার পিস ইয়াবা
উদ্ধার করেছে। টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ
আবুজার আল জাহিদ বিজিবিএম, পিবিজিএম (বার) স্বয়ং এ অভিযানের নেতৃত্ব দেন।
তবে এ অভিযানে ইয়াবা চোরাচালানী আটক হয়নি। অভিযানের সত্যতা নিশ্চিত করে
টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল
জাহিদ বিজিবিএম, পিবিজিএম (বার) জানান ‘বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে
জানা যায় মায়ানমার হতে ইয়াবার একটি চালান সাবরাং ইউপিস্থ নোয়াপাড়া কবির
মেম্বারের প্রজেক্টের উত্তর পাশে প্যারাবনের ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ
করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ
কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ বিজিবিএম, পিবিজিএম (বার) এর নেতৃত্বে সাবরাং
বিওপির একটি বিশেষ টহল দল ১০ এপ্রিল ভোর রাত ৫টায় দ্রুত বর্ণিত স্থানে গমন
করে ওঁৎ পেতে থাকে। ভোর রাত ৫.৪০টায় টহলদল কয়েকজন লোককে ব্যাগ হাতে করে
প্যারাবনের ভেতর আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহলদলের
উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা বহনকারীরা ব্যাগ ফেলে দ্রুত দৌঁড়ে
প্যারাবনের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে
টহলদল ইয়াবা বহনকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ২ কোটি ৪০
লক্ষ টাকা মূল্যমানের ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা
পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।


0 Comments