Advertisement

শহরে ৪ লাইব্রেরীকে জরিমানা

নিষিদ্ধ গাইড ও নোটবুক বিক্রির অভিযোগে কক্সবাজার শহরের রক্ষিত মার্কেটের ৪ লাইব্রেরীর প্রত্যেককে দুই হাজার করে মোট ৮ হাজার টাকা নগদ জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন- রহমানিয়া লাইব্রেরী, বুক বাজার, অন্বেষা লাইব্রেরী ও বিদ্যাসাগর লাইব্রেরী।
এ সময় মিথ্যা তথ্য দেয়ায় অন্বেষা লাইব্রেরীর এক কর্মচারীকে সতর্ক করা হয়।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসীর নেতৃত্বে অভিযান চালানো হয়।
এসব লাইব্রেরীকে আগামীতে কোন ধরণের গাইড বা নোটবুক বিক্রি না করতে সতর্ক করা হয়।
অন্যথায় সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী।
অভিযানকালে মার্কেটের স্বত্ত্বাধিকারী এডভোকেট তাপস রক্ষিত ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments