Advertisement

জয় দিয়েই বিদায় নিলেন মাশরাফি

ঢাকা: ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে জয় দিয়েই বিদায় নিলেন মাশরাফি বিন মর্তুজা।  বাংলাদেশের দেওয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বিপাকে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। ১৮ ওভারে ১৩১ থেমে যায় শ্রীলঙ্কা ইনিংস।
 
এর আগে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।ম্যাচে টস জিতে ম্যাচে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান। ফলে জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ১৭৭ রান।
 
ইনজুরির কারণে এই ম্যাচে নেই বাংলাদেশের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস।
 
বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার দলকে দুরন্ত সূচনা দিয়েছেন। আন্তর্জাতিক টি২০ ম্যাচে বাংলাদেশের পক্ষে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তারা। দলীয় ৭১ রানে (৬.৩ ওভারে) গুনারত্নের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন সৌম্য, ব্যক্তিগত ৩৪ রানে (১৭ বলে)। সৌম্য আউট হওয়ার কিছু পরে ব্যক্তিগত ৩৬ রানে (২৫ বলে) রান আউট হয়েছেন ইমরুল। এরপর দলের হাল ধরেছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান।
 
এ জুটিতে ৪৬ রান পেয়েছে বাংলাদেশ। দলীয় ১২৪ রানে সাঞ্জায়ার বলে বোল্ড হন সাব্বির; ব্যক্তিগত ১৯ রানে। সাকিব বিদায় নেন দলীয় ১৩৯ রানে; ১৬ ওভারে। এরপর ১৭.১ ওভারে বিদায় নেন মোসাদ্দেক হোসেন সৈকত।ফলে দুরুন্ত শুরুতেই বড় সংগ্রহের যে সম্ভবনা হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে, তা হঠাৎ রং হারাতে শুরু করে।
 
ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিক আদায় করে নেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। একে একে আউট করেছেন মুশফিক, মাশরাফি ও মিরাজকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান করে বাংলাদেশ। দলীয় সংগ্রহের বিবেচনায় আন্তর্জাতিক টি২০ ম্যাচে এটি বাংলাদেশের ৬ষ্ঠ সেরা সংগ্রহ (সর্বোচ্চ সংগ্রহ ১৯০ রানের, আয়ারল্যান্ডের বিরুদ্ধে)।
 
বাংলাদেশ টি২০ একাদশ :ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল-হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান।
 
শ্রীলঙ্কা টি২০একাদশ:কুশাল পেরেরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, আসিলা গুনারত্নে, সিকুগে প্রসন্না, থিসারা পেরেরা, চামারা কাপুগেদারা, মিলিন্দা সিরিবর্দানা, নুয়ান কুলাসেকারা, লাথিস মালিঙ্গা, ভিকাম সঞ্জয়া।

Post a Comment

0 Comments