‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবির ট্রেলার মুক্তির পর থেকেই এ নিয়ে
উত্তেজিত বলিউডপ্রেমীরা। ইউটিউবে ছবির ট্রেলার পোস্ট করার এক দিনের মধ্যে
সেটি দেখা হয়ে গেছে প্রায় ৫ কোটি বার। ছবির প্রথম কিস্তির ধুন্ধুমার
সাফল্যের পর তাই এবার সবার আগ্রহ এই ‘বাহুবলী টু’-কে ঘিরে। ‘বাহুবলী’
উত্তেজনায় এবার যুক্ত হয়েছে নতুন মাত্রা। ছবির আলোচিত চরিত্র কাটাপ্পার
তলোয়ারটি পরিচালক এস এস রাজামৌলী উপহার হিসেবে দিয়েছেন এর প্রযোজক করণ
জোহরকে।
রাজামৌলি তলোয়ারটি তুলে দিচ্ছেন করণের হাতেযাঁরা
এরই মধ্যে ‘বাহুবলী’ ছবির প্রথম কিস্তি দেখেছেন, এই তলোয়ারের মাহাত্ম্য
তাঁদের জানার কথা। তবে এখনো যারা ছবিটি দেখতে পারেননি, তাঁদের জানিয়ে রাখা
প্রয়োজন, কাটাপ্পা এই তলোয়ারটি দিয়েই ছবির শেষ দিকে ‘বাহুবলী’-কে হত্যা
করেন। তাই ‘বাহুবলী’ সিরিজের জন্য এই তলোয়ার কোনো যেনতেন বিষয় নয়! ‘বাহুবলি
টু’ প্রযোজনা করছেন করণ। তাই ছবির ট্রেলার প্রকাশের দিনে করণকে ধন্যবাদ
জানিয়ে তলোয়ারটি তাঁর হাতে তুলে দেন রাজামৌলি।
‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবিতে কাটাপ্পার তলোয়ার দিয়ে বাহুবলীকে হত্যার দৃশ্যদুই
বছর আগে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবিটি বিশ্বব্যাপী আয় করে ৬শ
কোটি রুপি। এটি বানাতে খরচ হয়েছিল ২শ কোটি রুপি। এদিকে নতুন ছবিটি
নির্মাণে কত ব্যয় হবে তা এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, মুক্তির
আগেই পরিবেশক এবং টিভিতে প্রচারসত্ত্ব বাবদ ছবিটি ইতিমধ্যে ৫শ কোটি রুপি আয়
করে ফেলেছে। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’।
ইন্ডিয়া টুডে।


0 Comments