Advertisement

কঙ্গনার নাম শুনে দৌড়ে পালাতে চাইলেন করণ জোহর!

কিছুদিন আগেই করণ জোহেরের জনপ্রিয় সেরিব্রেটি চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে খোদ করণকেই আক্রমণ করে বসেছিলেন ‘রেঙ্গুন’ অভিনেত্রী কঙ্গনা রানাউত। করণ জোহর বলিউডে ‘স্বজনপ্রীতি’র সূত্রপাত করেছেন
এমনটাই দাবি করেন তিনি। এসময় করণকে ‘ফিল্ম মাফিয়া’ বলেও অ্যাখ্যা দেন কঙ্গনা।
হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি উস্তাদ আমজাদ আলী খান-এর বই ‘মাস্টার অফ মাস্টার্স’-এর মোড়ক উন্মোচন অুনষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব সুহেল শেঠ-এর সঙ্গে আড্ডায় মেতে ওঠেন করণ জোহর। এ সময় কঙ্গনা সেজে করণকে তিনটি প্রশ্ন করতে চান সুহেল! সুহেল-এর এ কথার জবাবে করণ বলেন, “আপনি কঙ্গনা হলে আমি এখান থেকে দৌড়ে পালাতে চাই!”
কিছুদিন আগে অবশ্য এক অনুষ্ঠানে সজনপ্রীতির অভিযোগ খানিকটা হলেও স্বীকার করে নেন করণ। সেখানে তিনি বলেন তার বাবা যশ জোহর প্রযোজক ছিলেন বলেই কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নির্মাতা হতে পেরেছিলেন তিনি।
‘যশ’ ও ‘রুহি’ নামের দুই সারোগেট সন্তানের বাবা হওয়া করণ জোহর এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘ইত্তেফাক’ সিনেমার প্রযোজনার কাজে।

Post a Comment

0 Comments