কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক লাখ ২০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ৭টার দিকে সাবরাং ইউনিয়নের
মণ্ডলপাড়া সংলগ্ন নাফ নদী থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে
আটক করা যায়নি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ
জানান, সকালে মিয়ানমার থেকে ইয়াবা বড় চালান সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়ার আলোগুলা প্রজেক্টের ৩ নং সুইচ গেইট সংলগ্ন নাফ নদী দিয়ে বাংলাদেশে ঢুকছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযানে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে তাদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব ইয়াবার দাম ৩ কোটি ৬০ লাখ টাকা। ইয়াবাগুলো আপাতত ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং পরে ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

0 Comments