জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়ির ভিতরে একজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা করছেন তারা। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আশঙ্কা, ওই জঙ্গির সঙ্গে বিপুল অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যও রয়েছে।
বুধবার (২৯ মার্চ) সকালে ওই এলাকা থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল থেকে বাড়িটি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলার ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ি গন্ধমতি বড় কবরস্থান এলাকায় একটি দ্বিতল ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এদের সঙ্গে কুমিল্লার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন। বুধবার বিকেল সোয়া ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন দ্য রিপোর্টকে জানিয়েছেন, বুধবার সকালে এলাকা ওই এলাকা থেকে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বাড়িটির ভেতরে এক জঙ্গি বিপুল অস্ত্র ও বিস্ফোরকসহ অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।

0 Comments