কেউ উত্তরে এনেছেন 'বিছানা', কেউ বা 'শরীর' কেউ বা সানির প্রাক্তন কেরিয়ারকেই সানির তারকা হওয়ার মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছেন।
তবে সবাই যে এই উত্তরগুলোতে একমত হয়েছেন, তেমনটা একেবারেই নয়। আর এই উত্তরগুলোর সঙ্গে যুক্তিবোধের যে কোনও মিল নেই, কেবল মন গড়া ভ্রান্ত কিছু ধারনা মানুষের মধ্যে রয়েছে তা প্রমাণ করেছে সানি লিওনকে তৈরি তথ্যচিত্র।
সানির জীবনের চড়াই উতরাইয়ের নানান অধ্যায়ের মধ্যে অন্যতম একটি, বলিউড চ্যাপ্টারে সানির প্রবেশের পিছনে রয়েছে 'বিগ বস'। জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো 'বিগ বস'ই প্রথম সানি লিওনকে গোটা ভারতের কাছে শিরোনাম করে তোলে। মোবাইল কিংবা ডেস্কটপের নিষিদ্ধ ফোল্ডার বন্দি সানি হঠাৎ খবরের কাগজের পাতায়
চলে আসেন। বিগ বসের বাহির দরজা দিয়ে পা রাখতেই বলিউডের দরজা খোলা, বাকিটা এখন ইতিহাস। আলাদা করে বলার অপেক্ষাই রাখে না।




0 Comments