হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
বঙ্গোপসাগরে ৫ ট্রলারে ডাকাতি করে মাছ ও ট্রলার লুট করেছে জলদস্যুরা। এ ঘটনায় ৩ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেরা হলেন টেকনাফ সাবরাং
ইউনিয়নের শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়ার আমিন উল্লাহ মাঝি, ডেইলপাড়ার মোহাম্মদ কাসিম ও বাজারপাড়ার মোহাম্মদ নুর। ১৫ ফেব্রুয়ারী গভীর রাতে বঙ্গোপসাগরের ১২ ন্যাটিক্যাল মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
ফিরে আসা দুদু মিয়া মাঝি জানান তাদের ট্রলারসহ ৫টি ট্রলার বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। ১৫ ফেব্রুয়ারী গভীররাতে আনুমানিক ১৫-২০ জনের একটি ডাকাতদল একের পর এক ৫ ট্রলারে ডাকাতি করে সবর্স্ব লুট করে নিয়ে যায়। পরে ডাকাতি শেষে সুলতান আহমদের ট্রলারে থাকা ১০ মাঝিমাল্লাকে সাগরে ফেলে দিয়ে ট্রলার ও মালামাল লুট করে পালিয়ে যায়। শুক্কুর কোম্পানীর ট্রলার সাগরে ভাসমান মাঝিমাল্লাদের উদ্ধার করে আরেকটি ট্রলারে তুলে নেন। লুট হওয়া ট্রলারের মালিক সুলতান আহমদ জানান রহিম উল্লাহ, হোছন আহমদ, জাফর আলম ও তার মালিকানাধীন দুটি ট্রলারসহ ৫টি ট্রলারে ডাকাতি করে। ট্রলারে থাকা মাছসহ ট্রলারে লুট করে নিয়ে যায়। ট্রলারের মাঝিমাল্লাকে সাগরে ফেলে দেয়। তম্মধ্যে ৭ জন জেলে উদ্ধার হলেও এখনো ৩ জেলে নিখোঁজ রয়েছেন। টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক আবু রাসেল ছিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

0 Comments