ঢাকা:
পারিবারিক কলহের জেরে রাজধানীতে স্ত্রীর হাতে স্বামী ওহিদুল ইসলাম (৬০) খুন হয়েছেন। ঘটনার পর স্ত্রী মৌসুমীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ বাংলানিউজকে এ খবর জানান।
তিনি জানান, বেলা ১১টার দিকে পারিবারিক কলহের জেরে মালিবাগ আবুজর গিফারী কলেজের একটি ভবনের পাঁচতলায় মৌসুমী তার স্বামীকে ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭

0 Comments