কক্সবাজার ইজতেমার জামাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে এ
মৃত্যুর ঘটনা ঘটে। মৃত মুসল্লী মোহাম্মদ ইসলাম (৬০), কক্সবাজার সদর উপজেলার
চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ উত্তর পাড়ার মৃত আবদুল করিমের ছেলে। সংশ্লিষ্ট
সূত্রে জানা যায়, তীব্র শীতের কারণে রাত ৩ টার দিকে মোহাম্মদ ইসলাম বুকে
ব্যাথা অনুভব করে। এর কিছুক্ষণ পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সকাল ১০ টার
দিকে ইজতেমা প্রাঙ্গনে তার ১ম জানাযা সম্পন্ন হয়। ইজতেমার সমন্বয়ক মুফতি
মুরশেদুল আলম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। ১ম দফা জানাযার পর তাকে দাফনের
জন্য নিজ এলাকায় নিয়ে যাওয়া হয় এবং শুক্রবার জুমার নামাযের পূর্বে ২য়
জানাযা শেষে দাফন করা হয়। উল্লেখ্য, বৃহষ্পতিবার থেকে তীব্র শীতের পাশাপাশি
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে ইজতেমায় চরম ব্যাঘাত ঘটে।
বিশেষ করে তীব্র ঠান্ডা ও বৃষ্টির কারণে বয়স্ক মুসল্লীদের চরম দুর্ভোগের
শিকার হতে হয়। অনেকে ইজতেমাস্থল ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। ৩ দিন ব্যাপী
শুরু এ ইজতেমার ২য় দিন ছিল শুক্রবার।

0 Comments