নয়ন কক্স নিউজ ডটকম
খেটে খাওয়া মজদুরের আন্তর্জাতিক সংহতির দিন আজ। বিশ্বব্যাপী শ্রমিকের বিজয়ের দিন, উতসবের দিন। রক্তঝড়া সংগ্রামের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টির দিন। হে মার্কেট এখন পুরো বিশ্ব হয়ে উঠে এ দিবসে। পয়লা মে, আজ মহান মে দিবস।
মে দিবস একটি সংগ্রামের নাম। সংগ্রামের মধ্যদিয়েই এই দিবসটির উদ্ভব ঘটেছে। গত ১২৮ বছরের ইতিহাসে মে দিবস উদযাপনের জন্য দেশে দেশে শ্রমিক শ্রেণীকে সংগ্রাম করতে হয়েছে। সইতে হয়েছে নানা মাত্রার পুলিশী
নির্যাতন, জেল-জুলুম, হুলিয়াসহ দমন-পীড়ন।খেটে খাওয়া মজদুরের আন্তর্জাতিক সংহতির দিন আজ। বিশ্বব্যাপী শ্রমিকের বিজয়ের দিন, উতসবের দিন। রক্তঝড়া সংগ্রামের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টির দিন। হে মার্কেট এখন পুরো বিশ্ব হয়ে উঠে এ দিবসে। পয়লা মে, আজ মহান মে দিবস।
মে দিবস একটি সংগ্রামের নাম। সংগ্রামের মধ্যদিয়েই এই দিবসটির উদ্ভব ঘটেছে। গত ১২৮ বছরের ইতিহাসে মে দিবস উদযাপনের জন্য দেশে দেশে শ্রমিক শ্রেণীকে সংগ্রাম করতে হয়েছে। সইতে হয়েছে নানা মাত্রার পুলিশী
সারা পৃথিবীর মতো বাংলাদেশের শ্রমিকরাও আজ নেমে আসবে নিজেদের অধিকারের কথা বলতে। শ্রমিকদের সংগঠনগুলো আয়োজন করেছে বিভিন্ন কর্মসূচি। দেশের সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজ কথা বলবেন শ্রমিকের সুরে।
সরকারি ছুটির পাশাপাশি আজ বন্ধ রয়েছে সকল কল-কারখানা, গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
শ্রমিক শ্রেণীর কাছে এই মে দিবস হল নতুন সংগ্রামে উজ্জীবিত হওয়ার শপথের দিন। কারণ সংগ্রাম ছাড়া আর কোনো পথে শ্রমিকের পক্ষে তার ন্যায্য দাবি আদায় করা সম্ভব নয়।
আজকের দিনটি ইতিহাসে শ্রমিকদের গৌরব গাঁথা একটি দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন প্রাণ দিয়েছিলেন শ্রমিকরা। আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিকেরা।
শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন সেই ডাকে সাড়া দিয়ে। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। এক লাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে যোগ দিতে অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক সমবেত হন সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে প্রাণ হারান ১০ শ্রমিক।
দাবি আদায়ের জন্য সেদিন শ্রমিকদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল শিকাগোর রাজপথ। আন্দোলনে অংশ নেয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয় গ্রেফতারকৃত ৬ শ্রমিককে। কারাগারে বন্দিদশায় এক শ্রমিক নেতা আত্মহননও করেন।
অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভের সমুদ্র তখন মহাসমুদ্রে রূপ নেয়, ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার ঐক্য। তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।
পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে ‘মে দিবস’ হিসাবে পালন করতে শুরু করে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পৃথক বাণী দিয়েছেন।
বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিবছরের ন্যায় এবারও রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সকাল ৭ টায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি দৈনিক বাংলা থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে।
মে দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে ভাষণ দেবেন।
মহান মে দিবস উপলক্ষে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভার আয়োজন করেছে গাজীপুর জাতীয় শ্রমিক লীগ। বিকেল ৩টায় এ শ্রমিক জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
মহান মে দিবসকে কেন্দ্র করে ঢাকা বিভাগীয় শ্রমিক লীগ সমাবেশ ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেছে। সকাল ৭টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী এবং সাংস্কৃতিক গোষ্ঠী কর্মসূচী পালন করছে। এ সব কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহান মে দিবস উদযাপনের লক্ষ্যে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে মে দিবসের সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও শিল্প এলাকাগুলো আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে, গাজীপুর বড়বাড়ী, মেলার তেজগাঁও, নাবিস্কো শহীদ মিনারের সামনে ও মিরপুর সেনপাড়া বিকেল ৪ টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
মহান মে দিবস উপলক্ষে বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। মুজিব সেনা লীগ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ হকার্স মার্কেটের ৬ষ্ট তলায় এক আলোচনা সভার আয়োজন করেছে।
ইরামত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) মে দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় মতিঝিল বিমান ভবনের সামনে শ্রমিক সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেছে। সমাবেশে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের সামনে সকাল ৯ টায় গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করবে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব সামনে এক শ্রমিক সমাবেশের আয়োজন করেছে। শ্রমিক সমাবেশ শেষে মে-দিবসের র্যালী বের করবে সংগঠনটি।
মে দিবস উপলক্ষে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের বিভিন্ন দাবী নিয়ে শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষে কাঁটাতারের মিছিল করবে।
রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন মে দিবস উপলক্ষে সকাল ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক অধিকার, শ্রমিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য দাবীতে গার্মেন্টস শ্রমিক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হবে।


0 Comments