ইমাম খাইর
কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে নিহত একজনের নাম আবদুল গফুর (৩২) এবং অপর জনের নাম ফয়েজ উল্লাহ (৪২)। রিপোর্ট লেখাকালে নিহত দু’জনের মৃত দেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার বিকেলে কক্সবাজার শহরের তারাবনিয়া এলাকায় নিমার্ণাধীন পাঁচ তলা ভবন থেকে পড়ে মারা যান আবদুল গফুর। সে সদর উপজেলার চৌফলদন্ডী এলাকার মগবাজার এলাকার বাসিন্দা। অপরদিকে একই দিন বিকালে রামু উপজেলার কাউয়ারখোপ এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান বিদ্যুৎ শ্রমিক ফয়েজ উল্লাহ।
নিহত ফয়েজ বাড়ীর বিচ্ছিন্ন সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় বলে জানায় নিহতের বাবা আবদুল খালেক। সে রামু উপজেলার কাউয়ারকোপ এলাকার বাসিন্দা। ফয়েজ উল্লাহ মধ্যম কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ঈমাম এবং পেশায় ইলেকট্রিক মেস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন চৌধুরী জানান, লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষ করে লাশ দুটো তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

0 Comments