এম, দুলাল মিয়া উখিয়া :
কক্সবাজার ঝাউতলায় আপন ছেলে মেয়ে ও স্ত্রীর হাতে মারাত্মকভাবে আহত শাহাব উদ্দিন আজ মৃত্যুবরণ করেছে।
জানাযায়,কক্সবাজার শহরে বসবাসকারী উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল সিকদার পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ শাহাব উদ্দিন ড্রাইভার স্ত্রী সন্তান নিয়ে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করে আসছিল। গত ০৮ মে তুচ্ছ ঘটনা নিয়ে ছেলে রুকন উদ্দিন, মেয়ে আখি আক্তার ও স্ত্রী জাহেদা বেগম এর সাথে পারিবারিক কলহের জের ধরে বিরোধ বাধে। উক্ত ঘটনার পরবর্তীতে ছেলে রুকন উদ্দিন, মেয়ে আখি আক্তার ও স্ত্রী জাহেদা আক্তার শাহাব উদ্দিনকে হাত পা বেধে গলায় রশি পেচিয়ে ব্যাপক মারধর করে। তিনি গুরুতর আহত হয়ে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল, ডিজিটাল হাসপাতালে ভর্তি করা হলে ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৬মে মৃত্যবরণ করেন। তিনি পরিবারসহ বর্তমানে কক্সবাজার ঝাউতলা গাড়ীরমাঠ এলাকায় ৫নং গলিতে বসবাস করে আসছিলেন। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ পরিদর্শক এসআই জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পারিবারিক কলহের জের ধরে শাহাব উদ্দিন ড্রাইভার কে তার ছেলে,মেয়ে ও স্ত্রী নির্মম ভাবে হত্যা করেন।

0 Comments