Advertisement

‘ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র ছাত্রজনতা রুঁখে দেবে’

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ককসবাজার শহর শাখার সাথীদের দিনব্যাপী শিক্ষাশিবির শনিবার সম্পন্ন হয়েছে। শহর শিবির সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বির্তক সম্পাদক বদিউল আলম, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আলমগীর হোছাইন, বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক মুফিজুর রহমান, চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির সভাপতি মাসরুর হোছাইন, ককসবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, শহর জামায়াতের আমীর অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর কাসেম।

শিক্ষা শিবিরে বক্তারা বলেছেন, ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র ছাত্রজনতা রুখে দাঁড়াবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলামী তাহজিব-তামাদ্দুন রক্ষায় ছাত্রজনতা অতীতের বিরোচিত ভূমিকা জাতির কাছে আশার সঞ্চার করেছে। তাই আগামীতে দেশ ও ইসলাম বিরোধী যে কোন ষড়যন্ত্র ছাত্রজনতা রুখে দিতে বদ্ধপরিকর। বক্তারা আরো বলেন, বিশ্বখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা সাঈদীর গায়ে অন্যায় কোন আচড় লাগালে ছাত্রজনতা মেনে নেবে না। দেশবিদেশে প্রশ্নবিদ্ধ বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধীর বিচারের নামে সরকার দেশ থেকে সৎ, গ্রহণযোগ্য , দুর্নীতিমুক্ত ও খোদভীরু নেতৃত্বকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। বক্তারা অবিলম্বে সরকারকে এসকল ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহবান জানান। অন্যথায় এদেশের তৌহিদী ছাত্রজনতা বুকের তাজা রক্ত দিয়ে রুখে দেবে।

শহর শিবিরের সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বক্তারা আরো বলেন, ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তিকে জ্ঞানে, আমলে ও যোগ্যতায় পরিপূর্ণ হয়ে গড়ে উঠতে হবে। আধুনিক জাহেলিয়াতের মোকাবেলায় ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তিকে সত্য ও সুন্দরের মাপকাঠি হিসেবে জনগণের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে হবে। যেখানে দুর্যোগ, দূর্বিপাক ও মানবিক সংকট সেখানে ছাত্রশিবিরের দায়িত্বশীল ভূমিকা জাতি প্রত্যাশা করে। তাই আগামী দিনে দেশ ও জাতির কাংখিত নেতৃত্ব দিতে শিবিরের সাথীদেরকে তৈরী হতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন শহর অফিস সম্পাদক তৈয়ব উল্লাহ, মাদরাসা সম্পাদক মোর্শেদুর রহমান, সাহিত্য সম্পাদক রহিম আলী, ককসবাজার কলেজ সভাপতি আক্তার হোছাইন, পৌরসভা সভাপতি শাহনেওয়াজ, ঈদগাঁও সভাপতি তৈয়ব উদ্দিন, সদর উত্তর সভাপতি হাফেজ লুৎফুর রহমান, দক্ষিণ সভাপতি কাদের মু.ওসমান গণি, পলিটেকনিক সেক্রেটারি আবদুল্লাহ মু.শাহীন প্রমুখ।

Post a Comment

0 Comments