Advertisement

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এর সাথে প্রাথমিক শিক্ষকদের সাক্ষাত

সংবাদ বিজ্ঞপ্তি:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গিয়াস উদ্দিন আহমদ-এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউসে নেতৃবৃন্দ এ সাক্ষাত করেন। সাক্ষাতকালে সমিতির নেতৃবৃন্দ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১১ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করলে তিনি উক্ত দাবী নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে তা সমাধান করার আশ্বাস প্রদান করেন। স্মারকলিপি প্রদান ও সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, সমিতির জেলা শাখার যুগ্ম আহবায়ক রমজান আলী, অরূপ কান্তি বিশ্বাস, সোহের সরওয়ার, মেছবাউল আলম, মোঃ ছলিম উদ্দিন, জিয়াউল হক, মোঃ খলিল সিকদার, মোঃ মুজিবুল হক, জামাল উদ্দিন, মোসলেহ উদ্দিন, নূরুল আমিন, কামরুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments