Advertisement

২২ দিনে ১৬৮ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মিয়ানমারে ফেরত

উখিয়া সংবাদদাতা
১৭ বিজিবির অধীন উখিয়ার বালুখালী, তুমব্রু ও ঘুমধুম বিওপির সদস্যরা বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশকালে চলতি মাসের ২২ দিনে ১৬৮ জন অনুপ্রবেশকারী মিয়ানমারে রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। আটককৃত রোহিঙ্গাদের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত
পাঠানো হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। গতকাল শনিবার সীমান্তের উক্ত ৩টি পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশকালে ২৬জন রোহিঙ্গা নাগরিককে আটক করে বিজিবি সদস্যরা। তাদের মানবিক ও খাদ্য  সহায়তা দিয়ে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গতকাল মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে ১৭ বিজিবি সূত্র জানিয়েছে। 

Post a Comment

0 Comments