ইমাম খাইর, সিবিএন:
কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩৬ কেন্দ্রের মধ্যে ৩৪ কেন্দ্রে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী ২ হাজার ৩৩৮ ভোটে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১৫ হাজার ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আ.স.ম শাহরিয়ার চৌধুরী পেয়েছেন ১২ হাজার
৯৭৪ ভোট।
৯৭৪ ভোট।
তবে এ নির্বাচনে ব্যাপক অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই ও ভোট জালিয়াতির অভিযোগে ২টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- উত্তর ধুরুং তেলিয়াকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম লেমশিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্র দু’টিতে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ২০৭ জন।
এ ছাড়াও শাকের উল্লাহ বিএসসি পেয়েছেন ১০ হাজার ১৭ ভোট ও আওয়ামীলীগ সমর্থিত মনজুর আলম পেয়েছেন ৮ হাজার ৩১৮ ভোট।
এ দিকে কেন্দ্র দখল, ব্যালট পেপার ও ব্যালট বক্স ছিনতাই এবং ব্যাপক অনিয়মের অভিযোগে ৮টি কেন্দ্রের ভোট স্থগিত চেয়ে রিটার্নিং অফিসার বরাবরে আবেদন করেছেন মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শাকের উল্লাহ বিএসসি এবং আনারস প্রতীকের প্রধান এজেন্ট এএসএম ইসমাঈল খান। রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে এসব কেন্দ্রের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন কুতুবদিয়ায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাফর আলম।


0 Comments