Advertisement

৭১ উপজেলার ফল আওয়ামী লীগ ৩১, বিএনপি ২৯, জামায়াত ৪

ঢাকা: দেশব্যাপী দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টা পর্যন্ত ৭১ উপজেলার ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ৩১ জন, বিএনপি সমর্থিত ২৯ জন, ইউপিডিএফ সমর্থিত ২ জন ও জনসংহতি সমিতির ৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া রাজশাহীর বাঘা, গাইবান্ধার পলাশবাড়ী ও ঝিনাইদহের মহেশপুর উপজেলাসহ ৪টিতে জামায়াত প্রার্থী জয় পেয়েছে।
বাংলানিউজের স্টাফ, ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

চাঁদপুর: চাঁদপুরের মতলব (দক্ষিণ) উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সিরাজুল মোস্তফা তালুকদার ৪৩ হাজার ৮৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আব্দুস শুক্কুর পাটোয়ারি পেয়েছেন ৩১ হাজার ২৫৫ ভোট।

জামালপুর: জামালপুরে বকশিগঞ্জ উপজেলার বিএনপি সমর্থিত প্রার্থী আবদুর রব তালুকদার ৩৪ হাজার ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবু জাফর পেয়েছেন ২১ হাজার ৯৭৭ ভোট।
ফরিদপুর: উপজেলা নির্বাচনে ফরিদপুরের তিন উপজেলায় চেয়ারম্যান পদে ২টিতে বিএনপি ও ১টিতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন।

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত এম এম মুশাররফ হোসেন মুছা ৫৮ হাজার ৩২৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো.সিদ্দিকুর রহমান পেয়েছেন ৫১ হাজার ৫১৩ ভোট।

নগরকান্দা উপজেলায় বিএনপি সমর্থিত সৈয়দ শাহিনুজ্জামান ৩১ হাজার ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মনিরুজ্জামান সরদার ২৮ হাজার ৪০০ ভোট পেয়েছেন।

সালথা উপজেলায় বিএনপি সমর্থিত ওয়াহিদুজ্জামান ওহিদ ২৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গতবারের উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন পেয়েছেন ২৬ হাজার ১৮৪ ভোট।

ভোলা: ভোলার বোরহানুদ্দিন উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মহব্বত জান চৌধুরী ৯০ হাজার ৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আনোয়ার হোসেন ভূঁইয়া পেয়েছেন ৯ হাজার ৫৯ ভোট।

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ.লীগ সমর্থিত প্রার্থী রুহুল আমিন বাবুল। তিনি পেয়েছেন ৪৫ হাজার ৫০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী আবু হেনা মোহাম্মদ এরশাদ হোসেন সাজু পেয়েছেন ৩৯ হাজার ১২৩ ভোট।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী একেএম মমিনুল হক ৭৭ হাজার ৯৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত একেএম মাহবুবুল আলম প্রামাণিক পেয়েছেন ৪১ হাজার ৭২১ ভোট।

হাতিবান্ধা উপজেলা পরিষদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চু ৩৩ হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত সমর্থিত হাবিবুর রহমান সাতা পেয়েছেন ২১ হাজার ৯শ’ ভোট।

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত কামরুন্নাহার শিউলি ৬৩ হাজার ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. ইলিয়াস পেয়েছেন ১৪ হাজার ১১৭ ভোট।

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় বিএনপি প্রার্থী আ. মুহিত তালুকদার ৫৫ হাজার ৮২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু পেয়েছেন ৩৮ হাজার ২২২ ভোট।

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আজিজ ৪১ হাজার ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আয়নাল হক তালুকদার পেয়েছেন ৩২ হাজার ২১০ ভোট।

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এস এম আহসান কবীর ১৩ হাজার ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু সাইদ মিয়া মনু পেয়েছেন আট হাজার ৬৭২ ভোট।

দিনাজপুর: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত শাহ মো. শামীম হোসেন চৌধুরী। তিনি পেয়েছেন ২৪ হাজার ৩১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রাফে খন্দকার শাহীন শাহ পেয়েছেন ২০ হাজার ৬১৪ ভোট।

কুষ্টিয়া: খোকসা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী সদর উদ্দিন খান‍ ৪৪ হাজার ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আমজাদ আলী ৩০ হাজার ৩১৬ ভোট পেয়েছেন।

কুমারখালী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. মান্নান খান ৮২ হাজার ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম আনছার ৭৫ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন।

মিরপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাম‍রুল আরেফিন ৮৮ হাজার ৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আ. হক ৪০ হাজার ৭২১ ভোট পেয়েছেন।

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন মজুমদার ৩২ হাজার ৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী আবু তালেব পেয়েছেন ১৮ হাজার ২১৮ ভোট।

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহিদুল ইসলাম সুজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৫৩ হাজার ৪৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাউদুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৯৭০ ভোট।

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন আখন ১ লাখ ৪৭ হাজার ২৫১টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন আলমগীর পেয়েছেন ১২ হাজার ৬৯৬ ভোট।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সুপার জ্যোতি চাকমা জয়ী হয়েছেন ৪ হাজার ১৩০ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সা থোয়াই মারমা পেয়েছেন ২ হাজার ৩৩৩ ভোট।

মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মোজাফফর হোসেন টুকু। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শ্যামল কুমার দে পেয়েছেন ৩১ হাজার ৭৪২ ভোট।

মোহাম্মদপুর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বাচ্চু(ঘোড়া) প্রতীকে ২৩ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বিদ্রোহী প্রার্থী সৈয়দ আলী করিম(হেলিকপ্টার) প্রতীকে ২৩ হাজার ৬৮১ ভোট পেয়েছেন।

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আমিরুল ইসলাম ৩০ হাজার ৯৬১ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত জিয়াউদ্দিন বিশ্বাস পেয়েছেন ২৭ হাজার ১০৫ ভোট।

বান্দরবান: জেলার চারটি উপজেলার মধ্যে দু’টিতে জনসংহতি সমিতি (জেএসএস), একটিতে বিএনপি ও একটিতে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী বেসরকারি ভাবে জয়ী হয়েছেন।

ধানচি: বান্দরবানের থানচি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ক্যহ্লচিং মারমা (হেলিকপ্টার) ১৩টি কেন্দ্রের ফলাফলে ৩ হাজার ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত খামলাই ম্রো (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ১৭৩ ভোট।

রুমা: বান্দবানের রুমা উপজেলায় জেএসএস (সন্তু লারমা) সমর্থিত অংথয় চিং (আনারস) ১৮টি কেন্দ্রের ফলাফলে ৬ হাজার ৯৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ সমর্থিত প্রার্থী বাসিং থই (হেলিকপ্টার) পেয়েছেন ২ হাজার ৯৯৫ ভোট।

রোয়াংছড়ি: রোয়াংছড়ি উপজেলায় জেএসএস (সন্তু লারমা) সমর্থিত ক্যাবামং (আনারস) ২০টি কেন্দ্রের ফলাফলে ৬ হাজার ৫০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ সমর্থিত প্রার্থী চহাই মং (চিংড়ি মাছ) পেয়েছেন ৪ হাজার ৬০৬ ভোট।

লামা: লামা উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী থোয়াই নু অং চৌধুরী (মোটরসাইকেল) ৩৬টি কেন্দ্রের ফলাফলে ১৯ হাজার ৬৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ সমর্থিত প্রার্থী ইসমাইল (কাপ-পিরিচ) পেয়েছেন ১৫ হাজার ৫৩০ ভোট।

বাগেরহাট: জেলার কচুয়া উপজেলা নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে ২২,৩৮৯ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএম মাহফুজুর রহমান বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ সরদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮,৬৫৮ ভোট।

যশোর: যশোরের শার্শা ও চৌগাছায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন।

শার্শা ‍উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সিরাজুল হক মঞ্জু (মোটরসাইকেল) ৮০ হাজার ২১৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান মধু (আনারস) পেয়েছেন ২৮ হাজার ৯৬৩ ভোট।

অন্যদিকে চৌগাছা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম হাবিবুর রহমান (ঘোড়া) ৭১ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী জহুরুল ইসলাম (আনারস) পেয়েছেন ৪৮ হাজার ৭৩৬ ভোট।

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা জিন্নাত আলী (কাপ-পিরিচ) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৪৩ হাজার ৪২০ ভোট। নিকটতম উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজিজুল আলম (আনারস) পেয়েছেন ৩৬ হাজার ৬০৩ ভোট।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী আবুল কাওছার মুহাম্মদ নজরুল ইসলাম (কাপ-পিরিচ) বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫৩ হাজার ৭শ ১৬ ভোট।

নিকটতম আ.লীগের প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (আনারস) পেয়েছেন ২১ হাজার ৭শ ২৫ ভোট।

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত মিজানুর রহমান বাদল আনারস মার্কায় ৭৫ হাজার ১শ ৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ূন কবির পলাশ (বিএনপি) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪শ ৩৩ ভোট।

মাদারীপুর: জেলার রাজৈরে উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাজাহান খান (আনারস) ৫১ হাজার ৯শ ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম বিএনপি সমর্থিত মিল্টন বৈদ্য (দোয়াত কলম) পেয়েছেন ২৩ হাজার ৬শ ৮৬ ভোট ।

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ ও বিরামপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং ঘোড়াঘাটে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন।

ঘোড়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী শামীম হোসেন চৌধুরী (টেলিফোন) ২৪ হাজার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রাফে খন্দকার (মোটরসাইকেল) পান ২০ হাজার ৬১০ ভোট।

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলাম (ঘোড়া) ৫১ হাজার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী কেএম কুতুবউদ্দীন (দোয়াত-কলম) পান ৩২ হাজার ৫৩০ ভোট।

চট্টগ্রাম: জেলার পটিয়া ও লোহাগাড়া উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

পটিয়ায় বিএনপি সমর্থিত প্রার্থী মোজাম্মেল হক টিপু (অনারস) পেয়েছেন ৮১ হাজার ৪শ ৫৮ ভোট। নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাসির আহমেদ (কাপ-পিরিচ) পেয়েছেন ৩০ হাজার ১৮ ভোট।

অন্যদিকে লোহাগাড়ায় জামায়াত সমর্থিত প্রার্থী ফরিদ উদ্দিন খান (দোয়াত কলম) পেয়েছেন ৪৯ হাজার ৭৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী জিয়াউল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ২১৯ ভোট।

এদিকে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, নেত্রকোনার খালিয়াঝুরিতে আওয়ামী লীগের বিদ্রোহী, বারহাট্টায় বিএনপি, রাঙামাটির কাপ্তাইয়ে বিএনপি, নানিয়ারচরে জেএসএস, মেহেরপুরের গাংনীতে বিএনপি, ঝিনাইদহের মহেশপুরে জামায়াত, মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ, শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি, নেত্রকোনার কলমাকান্দা আওয়ামী লীগ, রংপুরের বদরগঞ্জে আওয়ামী লীগ, কুড়িগ্রামের রাজিবপুরে আওয়ামী লীগ, রাজারহাটে বিএনপি এবং নাগেশ্বরীতে বিএনপি

হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগ, নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় পাটি, টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ, জয়পুরহাট সদরে বিএনপি, ক্ষেতলালে বিএনপি এবং কালাই উপজেলায় আওয়ামী লীগ, সুনামগঞ্জ সদরে বিএনপি, নোয়াখালীর চাটখিলে আ’লীগ

কুমিল্ল‍ার দেবীদ্বার, মনোহরগঞ্জ ও লাকসামের ৩ টিতে বিএনপি, নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি,চাঁদপুর সদরে বিএনপি, কক্সবাজারের চকরিয়ায় আওয়ামী লীগ, গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামীলীগ, ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে বিএনপি এবং নরসিংদীর শিবপুরে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।