এম.আমান উল্লাহ,(কক্সবাজার থেকে-২০.০১.২০১৪)
বহুদিনের প্রতিক্ষিত কুতুবদিয়ার শাহী দরবার জেটিঘাটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। অত্যন্ত ব্যস্ততম পয়েন্টের এ জেটিঘাটটির নির্মাণ কাজ শেষ হলে দ্বীপবাসী ও বাইরের বহু মানুষের দীর্ঘদিনের দাবি-ভোগান্তির পরিসমাপ্তি হবে। উপ-মহাদেশের প্রখ্যাত ওয়ালিয়ে কামিল এ দ্বীপেরই গর্ব, বাবাজান কেবলা
হযরত শাহ আবদুল মালেক আল-কুতুবী (রাহ:)'র সান্নিধ্যে নিত্যদিনে এ ঘাট হয়ে আগত অসংখ্য বক্ত-অনুরক্তদের সহজেই আসা-যাওয়ার সুযোগ হবে। আগামী ১৯ ফেব্র“য়ারী বাবাজান কেবলার বার্ষিক ফাতিহা ও ওরস শরীফে আগত লাখ-লাখ মুসল্লীদের সুবিধার্থে জেটিঘাটটির নির্মাণকাজ দ্রুত স¤পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন, কুতুব শরীফ দরবারের পরিচালক শাহাজাদা মুহম্মদ শেখ ফরিদ আল-কুতুবী (মা.আ.) ও এন্তেজামিয়া কমিটির মহাসচিব হুমায়ুন কবির বাবুল। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে ৬ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬৫টি পিলারের ওপর এ জেটিঘাটের দৈর্ঘ্য ১০৭.৬০, প্রস্ত ৩ মিটার ও প্লাটফরম। গত বছরের ১০ ডিসেম্বর শুরু হওয়া জেটিঘাটটির স¤পূর্ণ বাস্তবায়ন কাজ অতি শিঘ্রই শেষ হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরেজমিনে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মুহসিন ও এসও মুহাম্মদ জামাল খানের সাথে এনিয়ে কথা হলে, এ পর্যন্ত ৮৮% কাজের অগ্রগতি নিশ্চিত করা হয়েছে। এ দিকে যথা সময়ে কাজ শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কাজের টিকাদার খোরশেদ আলম কুতুবী।
