নির্বাচন বাতিল এবং নেতা-কর্মী হত্যার প্রতিবাদে সোমবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
দশম সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে
এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক।
সেই সঙ্গে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তিনি। নির্বাচন প্রতিরোধের আহ্বানে ১ জানুয়ারি থেকে অনির্দিষ্ট কালের অবরোধ ডাকা হয়। এর মধ্যে ভোটের দিন ও আগের দিন হরতাল ডেকেছিল তারা।
বিরোধী জোটের হরতালের মধ্যেই রোববার সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত ১৮ দল এই নির্বাচনে অংশ নেয়নি।
বিরোধী জোটের অনুপস্থিতিতে এই নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। ভোট প্রতিহত করতে গিয়ে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ২১ জন।
ওসমান ফারুক বলেন, সারাদেশে বিনা উস্কানিতে যৌথবাহিনীর গুলিতে বিরোধী দলের ২১ জন নিহত হয়েছেন।
ভোটের দুদিন আগে থেকে ভোটগ্রহণের আগ পর্যন্ত বিভিন্ন এলাকায় শতাধিক ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ হয়। ভোটবিরোধীদের হামলায় নিহত হন একজন প্রিসাইডিং কর্মকর্তা ও একজন আনসার সদস্য।