Advertisement

গাড়িতে অপেক্ষমাণ খালেদা জিয়া

‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নিতে বাসা থেকে বের হবার চেষ্টা করছেন বেগম খালেদা জিয়া। তবে পুলিশের বাধার মুখে তিনি বের হতে পারছেন না।  রোববার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে গাড়িতে আসন নেন। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। বাসার গেট বন্ধ রাখা ছাড়াও বাসভবনের সামনের সড়কে কয়েক স্তরের ব্যারিকেড দিয়ে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  এ অবস্থায়ও কর্মসূচিতে যোগ দিতে বাসা থেকে বের হবার জন্য খালেদা জিয়া গাড়িতেই অপেক্ষমাণ রয়েছেন।