Advertisement

কাদের মোল্লার ফাঁসি ‘১২টা ১ মিনিটে’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী মঙ্গলবার রাত ৮টার সময় সাংবাদিকদের বলেন, “১২টা ১ মিনিটে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে।”
এর ১৫ মিনিট আগে কারাগারে ঢোকেন কাদের মোল্লার স্ত্রী, সন্তানসহ ২৩ জন নিকটাত্মীয়।
সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ চিঠি পাঠিয়ে তাদের শেষ দেখা করতে কারাগারে যেতে বলেছিল।
কারা কর্মকর্তার আগে রাতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বাড়িতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার রাতের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে।
কামরুল বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করার কথা কাদের মোল্লাকে জানানো হলেও তিনি তা করতে রাজি হননি বলে জানান আইন প্রতিমন্ত্রী।