Advertisement

৩৩তম বিসিএসে ৮৫২৯ জনকে নিয়োগের সুপারিশ

৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ৪ হাজার ২০৬ শূন্য পদের বিপরীতে ৮ হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
তবে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৯৫১ পরীক্ষার্থী। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা হেলেনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফলাফল পাওয়া যাবে কর্ম কমিশনের (িি.িনঢ়ংপ.মড়া.নফ) ওয়েবসাইটে।
তিনি জানান, ৪ হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে ২০১২ সালের ২৯ ফেব্র“য়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী এতে অংশ নেন।
প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১ জুন। ২৮ জুন প্রকাশিত হয় প্রিলিমিনারির ফল। এতে উত্তীর্ণ হন ২৮ হাজার ৯১৭ পরীক্ষার্থী।
এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৮ হাজার ৬৯৩ প্রার্থী। চলতি বছরের মে ও জুনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।