Advertisement

দুলা ভাইয়ের হামলায় শালা-শালী আহত : কোস্টগার্ডের অভিযানে বিয়ার জব্দ

মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ: টেকনাফে পৈত্রিক বসত-ভিটা নিয়ে ভাই-বোনদের মধ্যে বিরোধের জেরধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুলা ভাইয়ের হামলায় দা‘র কোপে শালী ও শালা রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খোঁজ নিয়ে জানাযায়-২১নভেম্বর সকাল ১০টারদিকে টেকনাফ উপজেলার ‎হ্ন‎ীলা ইউনিয়নের দক্ষিণ জাদিমোরা এলাকার হাবিবুল্লাহর রেখে যাওয়া বসত-ভিটার ভাগ-বাটোয়ারা নিয়ে তার মেয়ে খতিজা, হাসিনা এবং পুত্র জাফর আলমের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে খতিজার স্বামী শাহপরীর দ্বীপ এলাকার হোছন আহমদের পুত্র নুরুল আলম (৩৫)ক্ষুদ্ধ হয়ে শালা জাফর আলমকে লাঠি দিয়ে মেরে রক্তাক্ত করে। এতে অপর বোন হাসিনা বাঁধা প্রদান করায় দোলা ভাই ক্ষুদ্ধ হয়ে শালী হাসিনাকে দা‘র কোপে রক্তাক্ত করে। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে টেকনাফ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। টেকনাফ কোস্টগার্ডের অভিযানে মাদক জাতীয় বিয়ার জব্দ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ : টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের মাদক জাতীয় বিয়ার জব্দ করেছে। কোস্টগার্ড সুত্র জানায়-২১ নভেম্বর দুপুরে টেকনাফ শাহপরীর দ্বীপ ক্যাম্পের জওয়ানেরা স্থানীয় বাজারে অভিযান চালিয়ে ১৯৬ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করে। টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ দেওয়ান রফিকুল আউয়াল অভিযানের সত্যতা স্বীকার করেন।