বাংলাদেশ নিউজ২৪ : রবিবার, ২৪ নভেম্বর ২০১৩
পুলিশের শীর্ষ পর্যায়ের পদে পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশফাকুল নুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনপত্রে এ তথ্য জানানো হয়েছে।
সিলেট মহানগরের পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিকে বাংলাদেশ টুরিস্ট পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে সিলেট মহানগরের পুলিশ কমিশনার করা হয়েছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়া রংপুর পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ রশীদুল হাসানকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

