সরওয়ার আজম মানিক : দেশের প্রথম আইটি ভিলেজ হচ্ছে পর্যটন শহর কক্সবাজারে। এ ভিলেজ হবে চট্রগ্রাম ইপিজেটের মতো। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় বাংলাদেশ হাই-টেক পার্ক স্থাপন সংক্রান্ত কর্মশালায় এ তথ্য জানানো হয়। এ ভিলেজ নির্মানের জন্য খুব শীঘ্রই জমি অধিগ্রহন সহ প্রাথমিক কাজ গুলো শুরু হবে জানান কর্মশালার প্রধান অতিথি কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সহকারী সচিব আহসান উদ্দিন মুরাদ,আলোচনায় অংশ নেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব একে এম লুৎফুর রহমান,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাবেক সম্পাদক,প্রথম আলোর রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা,সিবিএন’র বার্তা সম্পাদক সরওয়ার আজম মানিক,সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা সহ সরকারী পদস্থ কর্মকর্তারা।
