দেশের তফসিলি ব্যাংকগুলো নতুন বছরে সাপ্তাহিক ছুটির বাইরে মোট ২৪দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার ছুটির তালিকাসহ বাংলাদেশ ব্যাংকের ২০১৪ সালের এই পঞ্জিকা প্রকাশ করা হয়েছে।
অবশ্য বিভিন্ন দিবস উপলক্ষে এসব ছুটির মধ্যে ছয়দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
তালিকা অনুযায়ী, বছরের প্রথম ছুটি হবে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ১৪ জানুয়ারি।
এরপরে
রয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের জন্ম দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, মে
দিবস, বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), শব-ই-বরাত, জুমাআতুল বিদা ও
শব-ই-কদরের ছুটি।
ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উপলক্ষে তিন দিন করে বন্ধ থাকবে ব্যাংকগুলো।
ব্যাংক হলিডে থাকায় জুলাই ও ডিসেম্বরে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের তুলনায় দুদিন বেশি ছুটি ভোগ করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
