Advertisement

নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত সর্বদলীয় সরকার থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নিউজ২৪ : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৩
গক-অষধসমরৎ১নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত সর্বদলীয় সরকার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়মাফিক। সে সময় নির্বাচন অনুষ্ঠিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। সে দায়িত্ব পালনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
সংলাপ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী গণতন্ত্র সম্প্রসারিত করা ও সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য বিএনপি কেন, যেকোনো দল যেকোনো সময় আমাদের সঙ্গে আলোচনায় আসতে পারে। আর এ কথা মনে রাখতে হবে, আলোচনা হবে সংবিধান অনুযায়ী।’
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী প্রমুখ।