বাংলাদেশ নিউজ২৪ : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৩
ঢাকা : বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ১৪ দলের উদ্দেশ্যে বলেছেন, একদলীয় খেলার নির্বাচন বন্ধ করুন। আপনাদের নির্বাচন বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসী মেনে নেবে না।
বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত “চলমান সংকট রাষ্ট্রপতির ভূমিকা এবং জনপ্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনাদের অধীনে আর একটিও সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি না।
রাষ্ট্রপতির উদ্দেশে তিনি বলেন, জাতীয় সংসদের মেয়াদ আরো দুুই একদিন বাড়িয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করুন। আমাদের শেষ ভরসা-আস্থা আপনি। আপনিই পারেন সকল সংকটের সমাধান করতে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আল্লাহর ঘর জিয়ারত করতে যাচ্ছেন। সেখানে গিয়ে একটু চিন্তা করবেন বাংলাদেশের সংকট কে সৃষ্টি করেছে।

