বিরোধী দলের অবরোধের সময় বাড়ানোয় ২৮ নভেম্বর বৃহস্পতিবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।
এই পরীক্ষা আগামী ৩০ নভেম্বর শনিবার সকাল ১১টায় শুরু হবে বলে বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।
বুধবার বিকালে ১৮ দল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিল।
বৃহস্পতিবার প্রাথমিক সমাপনীতে ধর্ম এবং ইবতেদায়িতে কুরআনও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল।
অবরোধের কারণে বুধবারের পূর্ব নির্ধারিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর দুটি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। এনিয়ে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর চারটি পরীক্ষা পিছিয়ে গেল।
অবরোধের কারণে বুধবারের পূর্ব নির্ধারিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর দুটি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। এনিয়ে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর চারটি পরীক্ষা পিছিয়ে গেল।
বিরোধী দলের হরতালের এর আগে জেএসসি-জেডিসির ১৭টি বিষেয়ের পরীক্ষা পিছিয়ে যায়। এছাড়া হরতালের কারণে এবারের এইচএসসির ৪১টি বিষয়ের এবং এসএসসির ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।